বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

পার্লারে গোপন ক্যামেরা : উইমেন্স ওয়ার্ল্ডের মালিক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : চেঞ্জিং রুমসহ বিউটি পার্লারে ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা বসানোর মামলার আসামি উইমেন্স ওয়ার্ল্ডের মালিক ফারনাজ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় ফেরেন তিনি। বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আবু তালেব বলেছেন, ইমিগ্রেশন পুলিশ জানানোর পর আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে ঢাকা সিএমএম আদালতে পাঠিয়েছি।

তিনি জানান, তিনি যেহেতু সন্তান সম্ভবা, তাই পুলিশ তাকে রিমান্ডে রাখার জন্য চাইবে না।

গত ২৭ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডিতে উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরা পায় পুলিশ। একজন নারী ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উইমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি শাখা থেকে আটটি সিসি ক্যামেরার ডিভিআর উদ্ধার করে। তখন তিনজনকে আটক করা হয়।

সেদিন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেছিলেন, একজন নারী ২৬ ডিসেম্বর ধানমন্ডিতে উইমেন্স ওয়ার্ল্ডের শাখায় যান। সেখানে তিনি বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরা দেখতে পান। এরপর মৌখিকভাবে থানায় অভিযোগ দেন। তার অভিযোগের সত্যতা নিশ্চিতে উইমেন্স ওয়ার্ল্ডের ওই শাখায় গিয়ে আটটি সিসি ক্যামেরার ডিভিআর উদ্ধার করা হয়। তখন শাখার তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পাওয়া যায়। 

পরে পুলিশ বাদী হয়ে এ ঘটনায় উইমেন্স ওয়ার্ল্ডের মালিক ও কর্মকর্তাদের আসামি করে মামলা করে। মামলার পর আটক তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit