শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল

কঠোর নিরাপত্তায় ময়মনসিংহের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সহনাটী ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয়কেন্দ্রে কঠোর নিরাপত্তায় শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। 

সুষ্ঠু ভোটগ্রহণ ও বিশৃঙ্খলা এড়াতে নির্বাচনের ভোটকেন্দ্র এবং তার চারপাশে ১২টি সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রের চারপাশে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বেষ্টনী। রয়েছে র্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), আমর্ড ব্যাটালিয়ন পুলিশ, আনসার-ভিডিপির কড়া নিরাপত্তাব্যবস্থা। এ ছাড়া মাঠে কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা। 

সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম জানান, নির্বাচনের জন্য পুরো এলাকাজুড়ে রয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। 

সারা দেশের ২৯৮টি সংসদীয় আসনে নির্বাচন সম্পন্ন হলেও ব্যতিক্রম ঘটনা ঘটে ময়মনসিংহের গৌরীপুরে। যেখানে সারা দেশ এখন তাকিয়ে আছে এ উপজেলার ভালুকাপুর উচ্চ বিদ্যালয়ের দিকে। গত রোববার ব্যালট পেপার ও পেপারবাক্স ছিনতাইয়ের ঘটনায় এ কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করা হয়। 

ফলে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী ৯৮৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। স্থগিত ভোটকেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৩২ জন। 

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit