বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

দেশকে সুন্দরভাবে গড়তে হলে সি আর দত্ত’র আদর্শকে মেনে চলতে হবে- সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন বলেছেন, দেশকে সুন্দরভাবে গড়তে হলে সি আর দত্ত’র আদর্শকে মেনে চলতে হবে।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার প্রয়াত চিত্ত রঞ্জন দত্ত (সি.আর. দত্ত) বীর উত্তম এর ৯৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেটের উদ্যোগে ও বাংলাদেশ মাইনরিটি রাইটস এলায়েন্স টরোন্টো কানাডার সার্বিক সহযোগিতায় গত ১৩২জানুয়ারি বেলা ১১টায় সিলেটের জৈন্তাপুরস্থ সেনাপতিটিলা রামকৃষ্ণ সেবাশ্রমে আয়োজিত আলোচনা সভা ও পাত্র সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন এসব কথা বলেন।বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেট জেলা সভাপতি উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর এর সভাপতিত্বে ও সিলেট মহানগর শাখার সভাপতি বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সিলেট জেলা সম্পাদক, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ^াস, সংগীত নিকেতন সিলেটের পরিচালক প্রদীপ দে, সেনাপতিটিলা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি রবেন্দ্র পাত্র। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিলেট বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক হারাধন দেব প্রভাস।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অসিত কুমার সূত্রধর, অধ্যাপক জ্যোতিষ কুমার দাশ, কবি তারেশ কান্তি তালুকদার, ব্যাংকার জ্যোতির্ময় দাশ যীশ, শিক্ষক হিমাংশু লাল গুন, অব. ব্যাংকার অশোক কুমার রায়, রমা কান্ত গুপ্ত রূপু, ডাঃ বিমল কান্ত সরকার, অমিত ত্রিবেদী, শর্মীলা দেব পুরবী, পাত্র সম্প্রদায় যুব সংঘের সম্পাদক ইটন পাত্র প্রমুখ।সভার শুরুতে কেক কেটে সি.আর. দত্তের ৯৭তম জন্মবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ।সভায় প্রয়াত সি.আর. দত্তের বর্ণাঢ্য ও স্মৃতিবহুল জীবনের স্মৃতিচারণ করেন অতিথিবৃন্দ। সভায় সংগীত পরিবেশন করেন সংগীত নিকেতনের পাত্র সম্প্রদায়ের শিক্ষার্থীবৃন্দ এবং সিলেটের বিশিষ্ট সংগীত শিল্পী প্রদীপ দে।শেষে পাত্র সম্প্রদায়ের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বাবদ নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। শেষে এলাকাবাসীর মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit