সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

খাগড়াছড়িতে পুলিশ সুপার এর উদ্যােগে  ফোর্সদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রীতিভোজ, ফুটবল ম্যাচ অনুষ্টিত

জসীস উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৯২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর উদ্যোগে খাগড়াছড়ি জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সদের  মনোবল বৃদ্ধির ও কর্মদ্দীপ্ত করার লক্ষ্যে প্রীতিভোজ, ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা কালীন “মুজিব একটি জাতির রূপকার” মহাকাব্যিক জীবনী সংক্রান্ত চলচ্চিত্র প্রদর্শনের  আয়োজন করেন। শুত্রুবার (১২ জানুয়ারি)সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যােগে পুলিশ লাইন্সের  সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশগ্রহণ  পুলিশ লাইন্স মেসে একই টেবিলে প্রীতিভোজে অংশগ্রহণ করেন খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)।

খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) উপস্থিত ফোর্সদের নিকট গিয়ে তাদের সুবিধা অসুবিধা সমূহ সম্পর্কে জ্ঞাত হোন এবং তাদের অসুবিধা সমূহ অচিরেই সমাধান করবেন বলে আশা ব্যক্ত করেন। পুলিশ সুপার বলেন, ফোর্সের সর্বোচ্চ কল্যান স্বাধন এ তিনি বদ্ধপরিকর। প্রীতিভোজ সমাপ্তিতে অফিসার ও ফোর্সদের মাঝে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এবং ম্যাচ সমাপ্তিতে জয়ী ও রানার্সআপ ফুটবল টিমের মাঝে ট্রফি বিতরণ করেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)  সকল খেলোয়াড় এবং খেলা পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। এছাড়াও সকল পুলিশ সদস্যদের মাঝে দেশাত্মবোধ অটুট ও বৃদ্ধির প্রয়াসে এবং দেশ স্বাধীন এর মহা নায়কের জীবনী চিত্র তুলে ধরতে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে “মুজিব একটি জাতির রূপকার” মহাকাব্যিক জীবনী সংক্রান্ত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

 

এ সময় খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক  সহিদুজ্জামান ও তার সহ ধর্মিণী,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  মো. জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার (এসএএফ)  সৈয়দ মুমিদ রায়হান সহ জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।খাগড়াছড়ি  জেলা প্রশাসক  সহিদুজ্জামান সকলের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু মানে হচ্ছে মনের ভেতর ইচ্ছে শক্তি জাগানোর একটি প্রতীক। যিনি ছিলেন বাঙ্গালীর সর্বকালের সর্ব শ্রেষ্ঠ নেতা। তার জন্যই হয়তো আমাদের এই বাংলাদেশকে পাওয়া। তিনি না থাকলে হয়তো আমরা এই দেশকে আজ স্বাধীনভাবে পেতাম না। তার মত নেতা হয়তো আমাদের দেশে কোনদিন আর জন্মাবে না কিন্তু তিনি আমাদের হৃদয়ে থেকে যাবে চিরন্তন।

 

সমাপনী বক্তব্য খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ইতিহাস মানে স্বাধীন বাংলাদেশের ইতিহাস। তার জীবন ইতিহাসের সাথে স্বাধীন বাংলার ইতিহাস জড়িত। এই মহান মানুষটি জীবনে যাই করেছেন তার সবই দেশের – মনুষের জন্য করেছেন। তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল দেশের স্বার্থে। তার জন্ম না হলে হয়তো আজকের এই স্বাধীন বাংলাকে কেউ চিনতো না। তার দুরদর্শি দিকনির্দেশনায় বাংলার দামাল ছেলেরা ঝাপিয়ে পড়ে দেশ স্বাধীন এর লক্ষ্যে। তারই ফলশ্রুতি আজকের এই স্বাধীন বাংলাদেশ। যা সারা বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেল।

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit