সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

গুইমারা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৬ বছর ধরে পলাতক আসামী গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৬ বছর ধরে পলাতক ডাকাতসহ  পরোয়ানাভূক্ত দুই আসামীক গ্রেফতার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার ( ১১জানুয়ারি)খাগড়াছড়ি  জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ফলশ্রুতিতে রাত ১০টার দিকে  গুইমারা থানার সহকারি উপ-পরির্দশক  (এএসআই) সঙ্গীয় অফিসার ফোর্সের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত আসামী মো.মফিজ (৫০)যৌতুক আইনের ৩ এর পরোয়ানাভূক্ত আসামী মো. গিয়াস উদ্দিন (৩১)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. মফিজ (৫০) জেলার গুইমারা উপজেলার মুসলিমপাড়া এলাকার  মৃত- সিদ্দিক আহমেদ, এর ছেলে।মো. গিয়াস উদ্দিন (৩১)জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার মো. মফিজুর রহমান এর ছেলে।গ্রেফতারকৃত আসামীদের (১২জানুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে বলে জানান।গুইমারা থানা পুলিশ জানান,খাগড়াছড়ি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও গতিশীল রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) দীর্ঘদিনের বিলম্বিত পরোয়ানা তামিল, অভ্যাসগত চোর-ডাকাত চক্রের বর্তমান অবস্থান নির্ধারণ ও তথ্য সংগ্রহের বিষয়ে, নিয়মিত ফৌজদারী মামলার আসামী গ্রেফতার সহ বিভিন্ন প্রকার উদ্ধার অভিযানের বিষয়ে জেলার সকল পর্যায়ের অফিসার ও ফোর্সদের নিকট জোর তাগিদ প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত আসামী মোঃ মফিজ (৫০)যৌতুক আইনের ৩ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ গিয়াস উদ্দিন (৩১)কে গ্রেপ্তার করা হয়।

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit