শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

প্লাস দিয়ে যুবলীগ কর্মীর নখ উপরে দিলো চেয়াম্যানের গাড়ি চালক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে ইউপি চেয়াম্যানের গাড়ি চালকের বিরুদ্ধে নিজাম উদ্দিন নামের এক যুবলীগ কর্মীর হাতের নখ প্লাস দিয়ে উপড়ে ও পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও ওই যুবলীগ কর্মীকে এলাকা থেকে চলে যাওয়ারও হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার দুই দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। এর আগে গত বুধবার সন্ধ্যার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে ।
জানা গেছে, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য রাজন ভুইয়া নৌকার সমর্থনে নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন করার সময় স্বতন্ত্র প্রার্থী একটি ক্যাম্প ভাঙচুর ও কয়েকজন সমর্থকের উপর হামলা চালায়। এ ঘটনায় রাজন ভুইয়াসহ যুবলীগ কর্মী নিজাম উদ্দিনের নামে মামলা দায়ের করা হয় । এরই সুত্র ধরে বুধবার বিকেলে যুবলীগ কর্মী ডিস বিল উঠানোর সময় নরসিংহপুর এলাকায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ভুইয়ার গাড়ি চালক শাওনসহ ৫/৭ জন লোক তার গতিরোধ করে।
এক পর্যায়ে যুবলীগ কর্মীকে কিল-ঘুষি মারতে শুরু করে। এসময় ওই যুবলীগ কর্মীর সাথে থাকা প্লাস নিয়ে শাওন তার হাতের আঙ্গুলের নখ উপড়ে দেয়। প্লাস দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে। অমানবিক নির্যাতন শেষে পিটিয়ে তার পা ভেঙ্গে দেওয়ার পর তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় তারা । যুবলীগ কর্মী নিজাম উদ্দিন বলেন, তিনি যুবলীগ কর্মীর পাশাপাশি রাজন ভুইয়ার ডিসের কর্মচারী হিসেবে কাজ করেন । বুধবার সন্ধ্যায় বিভিন্ন বাসা-বাড়ি থেকে বিল উঠানোর সময় ইউপি চেয়ারম্যানের গাড়ি চালক ও লোকজন প্লাস দিয়ে তার হাতের নখ উপড়ে দিয়েছে। এ ঘটনার পর পুলিশ আসলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি । 
ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহম্মেদ ভুইয়া বলেন, তার গাড়ি চালকের সাথে হাতাহাতি হয়েছে। পরে পড়ে গিয়ে পায়ে ব্যাথা পেয়েছে। এটা কোন নির্বাচনী সহিংসতা না বলেও দাবী করেন তিনি ।
আশুলিয়া থানার উপ পরিদর্শক এস আই মিলন ফকির বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এক্সরে রিপোর্ট পাওয়ার পরে বলা যাবে পা ভেঙ্গেছে কি না। এছাড়াও অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit