বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

অসহায় মহিলাদের মধ্যে বিএমবিএফ এর সেলাই মেশিন বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী ও মানবাধিকার নেতা আলহাজ্ব মনির আহমদ বলেছেন, অসহান মানুষের জীবনমানের উন্নয়নে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের জীবনকর্মে পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়াতে তারা বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গরীব ও অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করে যাচ্ছেন। সেলাই মেশিন ব্যবহার করে একজন নারী পরিবারের সদস্যদের কাপড় সেলাই করার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হতে পারবেন।

সমাজে পিছিয়ে পড়া মানুষের দারিদ্র্যতা ঘুচিয়ে সাবলম্বী করে তুলতে বিএমবিএফ এর পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমার বিশ^াস এসব সেলাই মেশিন তাদের জীবনমান উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলা শাখার উদ্যোগে স্ব-নির্ভরতার লক্ষে গরীব ও অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিএমবিএফ সিলেট বিভাগ এর সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে ও বিএমবিএফ সিলেট বিভাগ এর সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এবং জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব তারা মিয়া তালুকদার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তৈমুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াহহিয়া, কানাডা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ¦ ডা. এম এ রকিব, সিলেট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম এ মতিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধল উন্নয়ন সংসদের সভাপতি খালেদ মিয়া, মো. ইউসুফ সেলু, রুহিন চৌধুরী ফরহাদ, শ্যামল চৌধুরী, সিলেট বিভাগীয় মহিলা সম্পাদিকা শিরিন আক্তার চৌধুরী, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, আবু তাহের, আব্দুস ওয়াদুদ, আখলাক হোসেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit