শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

পারভেজ মোশাররফের মরণোত্তর মৃত্যুদণ্ডাদেশ দিল পাকিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের মৃত্যুর স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় মৃত্যুদণ্ড দিয়েছিলেন দেশটির বিশেষ আদালত। পরে লাহোর হাইকোর্ট বিশেষ আদালতের সেই রায়কে অসাংবিধানিক বলে ঘোষণা দেয়। কিন্তু দেশটির সুপ্রিমকোর্ট বুধবার সেই মামলায় পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বহাল করেছে। 

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জেনারেল পারভেজ মোশাররফ ২০০১ সালে পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করেন। ২০০৮ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। ২০০৭ সালে পাকিস্তানের সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারির অভিযোগে ২০১৯ সালে পাকিস্তানের একটি বিশেষ আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। পরে ২০২০ সালে লাহোর হাইকোর্ট সেই মৃত্যুদণ্ডকে রদ করে বিশেষ আদালতের রায়কে অসাংবিধানিক বলে ঘোষণা দেয়। 

পারভেজ মোশাররফ ২০১৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত পাকিস্তানের বাইরে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। ফলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হয়নি। পাকিস্তানের বিচার বিভাগ কিংবা পার্লামেন্ট কেউ-ই এই মৃত্যুদণ্ড বাস্তবায়নে খুব বেশি উদ্যোগী হয়নি। সেই জায়গা থেকে অবশেষে পাকিস্তানের এই প্রয়াত স্বৈরশাসকের মৃত্যুর পর তার মৃত্যুদণ্ড বহাল রাখল। একপ্রকার যেন তার মরণোত্তর মৃত্যুদণ্ড দেওয়া হলো। 

পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈশা তার রায়ে বলেন, ‘লাহোর হাইকোর্ট ২০২০ সালের ১৩ জানুয়ারি যে রায় দিয়েছিলেন তা অপ্রীতিকর (…) টেকসই নয় এবং সে কারণেই সেই রায় বাতিল করা হয়েছে।’ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মূলত লাহোর হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা এক আপিলের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই রায় দেন।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit