শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

গড়েছেন গরুর খামার, এবার মাংস বিক্রি করবেন জুকারবার্গ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার গরু পালনে মন দিয়েছেন মেটা ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। শুধু গরুকে আদর করে, গলায় হাত না বুলিয়ে নিয়মিত তাদের দামি শুকনো ফল এবং বিয়ারও খাওয়াচ্ছেন তিনি। হঠাৎ কেন এই কাজে মন দিলেন মার্ক?

নিজের ইনস্টাগ্রামে মার্ক তার এই নেশার বিষয়ে জানিয়েছেন। হাওয়াই দ্বীপের কাউয়াই এলাকার প্রায় অর্ধেকটাই কিনে ফেলেছেন তিনি। আর সেখানেই গড়ে তুলেছেন তার খামার।

তবে জুকারবার্গের এই গরু সেবার কারণ ভাল মানের গোমাংসের জোগান দেওয়া। তিনি জানিয়েছেন, মাংসের মান যাতে ভাল হয়, সে কারণেই ওই খামারে ওয়াগিউ এবং অ্যাঙ্গাস প্রজাতির গরু রেখেছেন। প্রতিদিন তাদের উন্নত মানের খাবারও খাওয়ানো হচ্ছে। মাংসের মান উন্নত করার জন্য তাদের বিশেষ এক প্রকার বাদামও খাওয়ানো হয়। 

জুকারবার্গ জানিয়েছেন, প্রতি বছর প্রায় ৫ থেকে ১০ হাজার পাউন্ড খাবার খায় প্রতিটি গরু। তার জন্য কয়েকশো একর জুড়ে ম্যাকাডেমিয়া গাছের প্রয়োজন। তিনি বলেন, ‌‘আমার সঙ্গে আমার মেয়েরাও ম্যাক গাছ লাগাতে এবং গবাদিপশুর যত্ন নিতে সাহায্য করে।” 

আর এই উদ্যোগই সমাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। নেটিজেনদের মধ্যে এক জন লিখেছেন, ‘এক দিকে তিনি তার গবাদি পশুর যত্ন নেওয়ার দাবি করছেন, আবার অন্য দিকে তাদের খাবার টেবিলে নিয়ে আসার চিন্তা করছেন?’

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit