বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

আমি জয় বাংলার লোক: শাহজাহান ওমর

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ Time View

ডেস্ক নিউজ : আবারও নিজেকে ‘জয় বাংলার লোক’ দাবি করলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের হয়ে জয় পাওয়া বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।

বুধবার শপথ শেষে শাহজাহান ওমর সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এই দাবি করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি। আমাকে প্রধানমন্ত্রী ডেকেছেন তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক।”

এর আগে নির্বাচনী প্রচারণার সময়ও তিনি নিজেকে ‘জয় বাংলার লোক’ দাবি করেছেন।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ৯০টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে পান এক হাজার ৬২৪ ভোট।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে মানিয়ে চলা সম্ভব না হওয়ায় দলটির রাজনীতি ছেড়েছেন বলে জানিয়েছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা বুধবার সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে শপথবাক্য পাঠ করেছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৪/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit