বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

জুয়ার ওয়েবসাইটে অপু, জয়া, নুসরাত ফারিয়ার নাম

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২০৯ Time View

বিনোদন ডেস্ক : অনলাইনে জুয়ার ওয়েবসাইটের শুভেচ্ছাদূত হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। এ ছাড়া দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এসব সাইটের বিজ্ঞাপনে দেখা মিলেছে জয়া আহসান ও নুসরাত ফারিয়ার।

একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করতে দেখা গেছে জয়া আহসান ও নুসরাত ফারিয়াকে। গত বছর ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন প্রচারে আসে তাদের বিজ্ঞাপনগুলো।

বিষয়টি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, আমি যে বিজ্ঞাপনটি করেছি, তা শুধু ভারতেই প্রচার হয়েছে। দেশে প্রচার হয়নি। দেশে প্রচার না হলেও বিষয়টি ভারতে বৈধতা কিনা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। জানালেন, বিষয়টি পুরোপুরি না জেনে এতে যুক্ত হয়েছেন। শুধু সেই সাইটেই নয়, ফারিয়া নিজেও তার ইনস্টাগ্রামে এগুলোর প্রচার করেছেন।

একই বিষয়ে কথা বলতে অভিনেত্রী জয়া আহসানের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি। 

অন্যদিকে অপু বিশ্বাস শুভেচ্ছাদূত হয়েছেন ‘বাবু ৮৮’ নামের একটি বেটিং অ্যাপের। নতুন বছরের শুরুতেই নায়িকার একটি ভিডিও শুভেচ্ছাবার্তা পোস্ট করেছে ওই সাইটটি। যেখানে অপু বিশ্বাসকে তাদের শুভেচ্ছাদূত হিসেবে দেখা গেছে। 

এ বিষয়ে কথা বলার জন্য কল দেওয়া হয় অপু বিশ্বাসকে। ব্যস্ত আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে ফোনকলটি কেটে দিলেও এর পর আর ফোন ধরেননি তিনি।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৪/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit