বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

কর আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান এডভোকেট এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান এডভোকেট এর পরিচালনায় সাধারণ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম এডভোকেট। সমিতির সংবিধান সংশোধনের জন্য উপস্থাপন করেন সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম পাঠান।

আলোচনায় অংশ নেন মো. আবুল ফজল এডভোকেট, আয়কর আইনজীবী মো. কামাল আহমেদ, সাইফুল ইসলাম দুসকী এডভোকেট, আয়কর আইনজীবী আ স ম মুবিনুল হক শাহিন, মোস্তাকিম আহমদ কাওছার, ইফতিয়াক হোসেন মঞ্জু, মোহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মোস্তাকিম আহমদ কাওছার। বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সমিতির সংবিধান সংশোধন আকারে পাশ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit