শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসী বাংলাদেশিদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে শিক্ষিকার ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে মৃত্যু সংসদে দেয়া বক্তব্যে দুঃখ প্রকাশ হাসনাতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার-আশুলিয়ায় দ্বায়িত্ব প্রাপ্ত পোলিং এজেন্টদের সংবর্ধনা অস্ত্র হাতে ঘুরে বেড়ানো ভাইরাল সেই ২ যুবক আটক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা বিশকেকে পুতিন-শি-পেজেশকিয়ান, পশ্চিমের বিরুদ্ধে নতুন বার্তা? ঘুস কেলেঙ্কারিতে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, আজ রাতেই খুলছে ১৬ জলকপাট

শাহরুখের নায়িকার বিরুদ্ধে থানায় মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারার আসল নাম ডায়ানা মারিয়াম কুরিয়ন। ২০০৩ সালে মালায়ালাম ছবি ‘মানাসিনাক্কারা’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন।

দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করলেও এবার এফআইআর দায়ের হলো তার বিরুদ্ধে। নয়নতারা ও জয় অভিনীত ‘অন্নপূরণি’ সিনেমায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও ‘লাভ জিহাদ’র মতো ব্যাপার প্রচার করছে বলে অভিযোগে তোলা হয়। 

গত বছরের ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অন্নপূরণি’ সিনেমা। সিনেমাটি নীরবেই সাড়া ফেলছিল। বক্স অফিসে পাঁচ কোটি রুপি আয় করেছে। এ নিয়ে যখন নানা আলোচনা, সেই সময় আইনি বিপাকে পড়লেন এর সংশ্লিষ্টরা।

দ্য রিপাবলিকের প্রতিবেদন অনুযায়ী টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ের এলটি মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এতে জয়, সত্যরাজ ও অভিনেত্রী নয়নতারাকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সিনেমাটির একটি দৃশ্যে অভিনেতা জয় বলেছেন, রাম একজন মাংস ভক্ষক ছিলেন। আর এ বিষয়টি হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit