বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা

রামগড়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়িড়
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারকারি ইব্রাহিম খলিল @ বাবু (২৭)কে   গ্রেপ্তার করেছে থানা পুলিশ।একটি দেশের আর্থিক ও সামাজিক অবক্ষয়ের সবচেয়ে বড়  কারন মাদক ও চোরাকারবারি। এই মাদক ও চোরাকারবারির সাথে জড়িত অপরাধীদের দমনের জন্য এবং অত্র খাগড়াছড়ি জেলার সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে সোমবার (৮জানুয়ারি)খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)এর দিক নির্দেশনায় রামগড় থানার উপ-পরির্দশক (এসআই)মো. সামছুল আমিন সঙ্গীয় ফোর্সসহ  রামগড় থানা এলাকায় দিবাকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানাধীন রামগড় পৌরসভাস্থ ০২ নং ওয়ার্ড ডেবারপাড়  ঝুলন্ত ব্রীজের দক্ষিণ গেইটের সামনে জগন্নাথপাড়া এলাকায় বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ  আসামী মো. ইব্রাহিম খলিল @ বাবু (২৭)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন-. ইব্রাহিম খলিল @ বাবু (২৭)জেলার রামগড় উপজেলার বল্টুরামটিলা(ইসলামপুর) এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে।রামগড় থানা পুলিশ জানান, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। জেলার পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রামগড় থানা পুলিশের অভিযানে আসামী ইব্রাহিম খলিল @ বাবু (২৭) এর হেফাজতে থাকা ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করেন। রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। রামগড় থানায়  আসামী বিরুদ্ধে পূর্বের ০৩টি মাদক মামলা আছে। আসামীকে যথা সময়ে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৪/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit