বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

সারা দেশে তাপমাত্রার যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ Time View

ডেস্ক নিউজ : আগামী তিন থেকে চার দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে।

আজ সোমবার সকালে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য অনুসারে, এদিন দেশের ২৪টি জেলার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আজ রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা অন্যান্য অঞ্চলের চেয়ে কমে যাবে। তবে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, অন্যান্য বছরের চেয়ে এবার ঠান্ডা কম। ফলে আবহাওয়া পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, আপাতত কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কুয়াশা কেটে গেলে শৈত্যপ্রবাহ আসতে পারে। গত ৩ জানুয়ারি তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit