শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

ভেধাভেদ ভু‌লে সবাই মিলে স্মার্ট সাভার ও আশুলিয়া গড়তে চাই-এমপি সাইফুল 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২১৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ভেধাভেদ ভু‌লে সকলের সহযোগীতায় একটি আধুনিক স্মার্ট সাভার ও আশুলিয়া হিসেবে গড়তে চাই বলে প্রতিশ্রুতি দিলেন নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের সাথে সাক্ষাতকালে গণমাধ্যমকর্মীদেরকে এমন কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সাভার ও আশুলিয়ায় কোন চাঁদাবাজ রাখবো না। যারা ফুঁটপাত ও বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে তাদের ভাল হয়ে যাওয়ার অনুরোধ করছি। সেই সাথে সন্ত্রাসীদের প্রয়োজনে সাভার ছাড়তে হবে। সে যে কেউ হোক না কেন। তিনি আরও বলেন, আমি নিজে দলীয়  একটি পদে রয়েছি। তাই আমি সাভার আশুলিয়ার প্রত্যেক নেতাকর্মীদেরকে এক সাড়িতে আনবো। দ্বিমত ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।
সাক্ষাতকালে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী ও সংগঠনের সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন এই নব নির্বাচিত সংসদ সদস্যকে। উল্লেখ্যঃ ৭ই জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন  সাইফুল ইসলাম। ট্রাক মার্কায় ৮৪৪১২টি ভোট পেয়ে অন্য স্বতন্ত্র প্রার্থী তৌহিদ জং মুরাদ ও প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানকে পিছনে ফেলে তিনি বিজয়ী হন। ডাঃ এনামুর রহমান নৌকায় ৫৬৩৬১ ও তৌহিদ জং মুরাদ ঈগল মার্কায় ৭৬২০১ ভোট পান।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit