শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সুশৃঙ্খল নির্বাচনে ভূয়সী প্রশংসা জাপানের

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : সুঙ্খলভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তুষ্ট জাপান। দেশটি এ নির্বাচন নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। এজন্য ভবিষ্যতে প্রয়োজনীয় সহাযোগিতাও দেবে তারা।

ভোটের পর দিন সোমবার (০৮ জানুয়ারি) জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে সন্তুষ্টি প্রকাশ ও সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে এসেছিলেন নির্বাচন ভবনে, যেখানে দেশটির নির্বাচন পর্যবেক্ষকরাও সঙ্গে ছিলেন।

সিইসি বলেন, জাপানের নির্বাচনী পর্যবেক্ষক দল আমাদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন। তাদের মূল উদ্দেশ্য আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা যেটা কাটেসি, ধন্যবাদ জানিয়েছেন। ওরা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন একটা রিপোর্ট দেবে। তারা বলেছে ওরা অতন্ত্য সন্তুষ্ট। তাদের ভাষ্য দিচ্ছে, তারা অত্যন্ত সন্তুষ্ট।

তিনি বলেন, তাদের একজন ১৫-১৬ টা সেন্টারে গিয়েছেন। আরেকজন ৪-৫ টা সেন্টারে গিয়েছেন। সব জায়গায় আমাদের যে পোলিং এর দায়িত্ব ছিলেন তাদের প্রফেশানালিজমের সুনাম করেছেন, সুশৃংখল পদ্ধতিতে যে নির্বাচন হয়েছে এটার ভূয়সী প্রশংসা করেছেন। ওরা সুশৃঙ্খল দেখতে পেয়েছেন এবং ওরা আশা করে এ নির্বাচনটা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্তস্বরূপ নির্বাচন।

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যতের নির্বাচনের জন্য যদি অধিকতর কোনো সহযোগিতা কামনা করি তাহলে ওরা আমাদের সহযোগিতা করতেও রাজি। টেকনিক্যালি এবং ইলেকট্রনিক কোনো কিছু লাগে সেটা আমরা বসে সিদ্ধান্ত নেবো।  প্রয়োজন হলে আমরা তাদের সহযোগিতা নেবো। আমার কাছে বেশ ভালো লেগেছে তারা উদারভাবে তাদের মন্তব্য করেছেন। ভবিষ্যতে সহযোগিতা করার যে প্রত্যাশা করেছেন এটা তাদের উদারতার বহিঃপ্রকাশ।

রোববার (০৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোট পড়েছে ৪১ দশমিক ৮ শতাংশ। এদিন ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হয়। ময়মনসিংহ-১ আসনের ফলাফল স্থগিত করে ইসি। আর নওগাঁ-২ আসনের নির্বাচন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে পুনঃতফসিল করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit