বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ঢাকা-৯: লাঙ্গলের শোচনীয় হারে নৌকার বড় জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২০১ Time View

ডেস্ক নিউজ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১,২,৩,৪,৫,৬,৭,৭১,৭২,৭৩,৭৪ ও ৭৫ ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৯। এই আসনে নৌকা নিয়ে ভোটের মাঠে ছিলেন সাবের হোসেন চৌধুরী। ১৬৯ কেন্দ্রের সব ফলাফল গণনা শেষে দেখা যায়, ৯০ হাজার ৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হন তিনি।

 আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গলের কাজী আবুল খায়ের পেয়েছেন মাত্র ২ হাজার ৭৯৪ ভোট। বলা যায়, নৌকার প্রার্থীর কপালে কোন চিন্তার ভাঁজ ফেলতে পারেননি আবুল খায়ের। তিনি শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। রোববারের ভোটে সারা দেশের ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী।

বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হচ্ছে ২৯৯ আসনে। ওই আসনটিতে পরে ভোটগ্রহণ হবে। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit