রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

খাগড়াছড়িতে রাত পোহালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি ২৯৮নং আসনে রাত পোহালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রে যাচ্ছে ব্যালট বাক্স ও ব্যালট পেপার খাগড়াছড়িতে নিরাপত্তায় বাহিনীর সার্বিক ব্যবস্থায় ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী,মালামাল ৩ কেন্দ্রে হেলিকপ্টার ভোটের মালামাল পাঠানো হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালের দিকে খাগড়াছড়ি আসনের  ১৯৬ ভোটকেন্দ্রের মধ্যে  দুর্গম এলাকার ৯৮টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার  নির্বাচনের মালামাল বিতরণ করা  হয়েছে। প্রিজাইডিং অফিসাররা সেসব মালামাল গ্রহণ করছেন। ভোটের যাবতীয় মালামাল নিরাপত্তায় বাহিনীর সার্বিক ব্যবস্থায় পাঠানো হয়েছে।
দীঘিনালা ও লক্ষ্মীড়ির দুর্গম ৩টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয়েছে ভোটের মালামাল ও ভোট গ্রহন কর্মকর্তাদের  । অপর ৯৮টি কেন্দ্রে ব্যালট বাক্স ও ভোটের যাবতীয় মালামাল পাঠানো হলেও ভোটের দিন সকালে যাবে ব্যালট পেপার, এমনটি জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন,আ,লীগ মনোনিত প্রার্থী বর্তমান সংসদ  কুজেন্দ্র লাল ত্রিপুরা  (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা (লাঙ্গল), তৃমূল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু মারমা (সোনালী আঁশ) ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. মোস্তফা (আম প্রতীক)।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)  জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটারবান্ধব পরিবেশ গড়ে তুলতে মাঠে কাজ করছে  সেনা ও বিজিবি’র স্ট্রাইকিং ফোর্সসহ চার স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। খাগড়াছড়ি ২৯৮নং আসনে  মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন, পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১, তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন। নতুন ভোটার ৭৩ হাজার ৬০৩ জন।
খাগড়াছড়ি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। খাগড়াছড়ির দুইটি উপজেলার তিনটি ভোট কেন্দ্রে ভোট গ্রহন কর্মকর্তাদের  নির্বাচনি হেলিকাপ্টারে পৌছানো হয়েছে। নাশকতা কারীরাদের রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। ভোটারদের বলতে চাই কোথাও যদি নিরাপত্তা বিঘ্নিত হয় সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit