বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুলিশ সুপার মুক্তা ধর এর ব্রিফিং প্যারেড

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২১০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর  ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর  ব্রিফিং প্যারেড অনুষ্টিত।খাগড়াছড়ি জেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে  (৫ জনুয়ারি ২০২৪ইং)  বিকেল সাড়ে তিনটার দিকে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম(বার) এর সভাপতিত্বে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্টিত হয়। 

এ সময় পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)  বলেন, শতভাগ সততা, নিরপেক্ষতা, পেশাদারিত্বের সাথে  পুলিশি দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এই সময় পুলিশ সুপার মহোদয় বলেন আপনারা আগামী ০৭ জানুয়ারী একটি মহান ও পবিত্র দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আপনারা এই নির্বাচনী দায়িত্ব শতভাগ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করবেন। এই দেশ ও জাতিকে একটি সুষ্টু, সুন্দর,  নিরপেক্ষ ভোট উপহার দেওয়ার জন্য এবং পুলিশের ভাবমুর্তি সমুজ্জল রাখার স্বার্থে যে কোন অপতৎপরতা, নাশকতা রোধে এবং ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় সকল আইনী প্রক্রিয়ার নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় আরো বলেন কোন পুলিশ সদস্য যদি অসৎ ও অনিরেপক্ষ আচরন করে সেক্ষেত্রে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অন্যদিকে নাশকতার পরিকল্পনাকারীদের  প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়।  নির্বাচন কমিশন কতৃক নির্বাচনী দ্বায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সকল করণীয় বর্জণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নিজেদের সরকারি মালামাল রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি পুলিশ সুপার মহোদয় খাগড়াছড়ি জেলার সকল সুস্বাস্থ্য, দীর্ঘায়ু  এবং সবাই যেন নিরাপদে এই পবিত্র মহান দায়িত্ব সম্পূর্ণ  করে ফিরতে পারেন এই কামনা করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)  মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস)  মোঃ জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ তফিকুল আলম,রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, মানিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার এ.কে.এম কামরুজ্জামান, মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার  আবু জাফর মোঃ ছালেহ্, সহকারী পুলিশ সুপার জনাব সৈয়দ মুমিদ রায়হান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit