আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিক মন ভাঙায় অন্যরকম প্রতিশোধ নিয়েছেন এক তরুণী। বলা ভালো, ওই তরুণী যা করেছেন তা সিনেমার গল্পকেও হার মানাতে পারে। বলছি, মার্কিন মুলুকের বাসিন্দা আভা লুইস সম্পর্কে। তিনি পেশায় একজন মডেল। সেই সুবাদে সামাজিক মাধ্যমের বেশ জনপ্রিয়। জীবনে কী ঘটছে, নিয়মিত সেই আপডেটও জানাতে থাকেন।
এদিকে মার্কিন মুলুকে বরাবরই কর ফাঁকি দেয়ার মতো অপরাধকে বেশ গুরুত্ব দেয়া হয়। ধরা পড়লেই মোটা টাকা জরিমানা, কারাবাস পর্যন্ত হতে পারে। শুধু তাই নয়, কেউ কর ফাঁকি দিয়েছে সেই তথ্য যদি অন্য কেউ আয়কর অফিসে জানান, তাহলে সেই ব্যক্তিকে মোটা টাকা পুরস্কারও দেয়া হয়।
এদিকে নিয়ম মতো কর ফাঁকির তথ্য জমা দেয়ার পুরস্কার হিসেবে আভাকে এক লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা) দেয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনাও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আভা। সেইসঙ্গে জানিয়েছেন, তার প্রাক্তন প্রেমিক যখন শাস্তি ভোগ করবে, তখন তাকে ধরিয়ে দেয়ার পুরস্কারের টাকায় তিনি আনন্দ করবেন।
কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১৮