বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সমুদ্র দেখতে গিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বৃহস্পতিবার বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে সোশ্যালে কিছু ছবি শেয়ার করেন তিনি।
যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন বুবলী ও তার ছেলে। ক্যাপশনে লিখেছেন, ‘এই শীতে বাপজানের প্রথম সমুদ্র দর্শন।’ মন্তব্যের ঘরে জমা পড়ছে ভালোবাসার চিহ্ন। তবে সমুদ্র দর্শনে তিনি কোথায় গিয়েছেন জানা যায়নি। ছবি দেখে ধারণা করা হচ্ছে তারা কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছেন।
কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৮