বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সিলেটে সুধীজনদের সাথে নকশী বাংলা ফাউন্ডেশনের মতবিনিময়

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৫৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি সিলেটের সর্বজন পরিচিত সামাজিক সংগঠন নকশী বাংলা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি তাইজুল ফয়েজের দেশে আগমন উপলক্ষে সংগঠনের সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর হাফিজ কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামিলীগ এর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

তিনি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে এবং দেশের উন্নয়ন-অগ্রগতিতে প্রবাসীদের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।নকশী বাংলা ফাউন্ডেশন এর সাথে প্রবাসীরাও সম্পৃক্ত রয়েছেন এতে আমি খুবই আনন্দিত। আশাকরি সংগঠন অসহায় মানুষের উন্নয়নে আরো বহুদূর এগিয়ে যাবে। সংগঠনের সাধারণ সম্পাদক রোটাঃ মাজহারুল ইসলাম জয়নাল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক মুহাম্মদ উসমান গণির পরিচালনায় মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাইজুল ফয়েজ।

তিনি তার বক্তৃতায় বলেন, সংগঠনের মানবসেবা কার্যক্রমকে আরো এগিয়ে নিতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। ২০০৩ সাল থেকে এখনো নকশী বাংলা ফাউন্ডেশন টিকে আছে এটাই আমাদের বড় প্রাপ্তি। মতবিনিময় সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব কাপ্তান হোসেন, এনজিও সংস্থা পরিবর্তন এর চেয়ারম্যান মিসবাহ আহমদ, প্রবাসী সংগঠক ফয়সল উদ্দিন, সিলেট বানীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি,সমাজসেবী ফকু চৌধুরী, প্রবাসী রুজি বেগম,আজীবন সদস্য নেছার আহমদ জামাল, পাঠাগার সম্পাদক মোসলেহ উদ্দিন মিলাদ, জামাল উদ্দিন, আহমদুল কবির, আব্দুল আহাদ, জুবের আহমদ প্রমুখ। সভায় সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের তোড়া ও সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৪,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit