শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আশুলিয়ায় বাড়ি-বাড়ি গিয়ে ভোট চাইলেন মঞ্জু দেওয়ান 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৯৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার-১৯ আসনে নৌকার মনোনীত প্রার্থী ডাঃ এনামুর রহমানের পক্ষে বাড়ি-বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট চাইলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জু। মঙ্গলবার সন্ধ্যা থেকে  আশুলিয়ার জিরাবো বাগানবাড়ী এলাকায় ভোটারদের বাড়িতে-বাড়িতে গিয়ে এই ভোট চান তিনি। এসময় তিনি এ আসনে ডাঃ এনামুর রহমানের নানা উন্নয়ন তুলে ধরেন এবং নৌকা প্রতীকে ভোট চান।
মঞ্জু দেওয়ান বলেন, আমি আমার নেতাকর্মীদেরকে নিয়ে প্রতিদিন ঢাকা-১৯ আসনের মনোনীত প্রার্থী ডাঃ এনামুর রহমানের পক্ষে উঠান বৈঠক, পথসভা ও ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজও পোশাক শ্রমিকসহ অন্য পেশার কর্মজীবী ভোটারদের কাছে গিয়ে ভোট কামনা করেছি এবং নির্বাচন কমিশন থেকে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পর্যন্ত আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা সকলে ৭ই জানুয়ারী বিপুল ভোটের মাধ্যমে নৌকাকে বিজয়ী করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ শাবু, রাজন, মিন্টু, সুমন, জুয়েল, রিপন ও দুলাল সহ আরও অনেকে।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৪,/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit