শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল

বাগেরহাটে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২০৪ Time View

এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. রেজাউল ইসলাম নান্নু ফরাজি (৫৭) নামে কলেজের এক করনিক নিহত হয়েছে। এ সময় আরো ৫ জন আহত হন। নিহত রেজাউল ইসলাম নান্নু ফরাজি শরণখোলা উপজেলার মাতৃভাষা কলেজের করনিক ও খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামের নুরুল ইসলাম ফরাজীর ছেলে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল বাজার এলাকায় একটি লোকাল বাস যাত্রীবাহী ইজিবাইক ও কয়েকজন পথচারীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন নান্নু। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়ার পথে সকাল ১০টার দিকে তিনি মারা যান। তার মরদেহ মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনায় অপর আহতরা হলেন রবিউল ইসলাম (১৮), সম্রাট হাওলাদার (২০), আমির হোসেন মোল্লা (৬০) ও সবুজ শেখ (২৫)। মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit