সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

মিথ্যা মামলায় হাইকোর্টের তিন তলায় উঠা-নামা করিয়েছে: শামীম হক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় পৌরশহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের মঞ্চে প্রধানমন্ত্রীর জনসভায় তিনি এ অভিযোগ করেন। শামীম হক বলেন, আমি জীবনে কোনোদিন হাইকোর্টে যাইনি। মিথ্যা মামলা করে আমাকে চার-পাঁচদিন হাইকোর্টের তিন তলায় উঠা-নামা করিয়েছে।

এ সময় অর্থ ও মিডিয়ার মালিক হলে এমন করা যায় কিনা প্রশ্ন তোলেন তিনি। বলেন, পয়সা আর মিডিয়া থাকলে এগুলো করা যায়! ওই মিডিয়া আমার নেত্রী রুখে দিয়েছে, আর আপনাদের কাছেও বিচার দিলাম। আপনারা এর বিচার করবেন। এদিকে বিকাল পৌনে ৩টার দিকে ফরিদপুরের জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে, শীতের আড়মোড়া ভেঙে সকাল থেকেই জনসভার আশপাশের এলাকায় জড়ো হন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মঞ্চে প্রবেশ করেন নেতাকর্মীরা। ফরিদপুর শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ গিয়েছিলেন ২০১৭ সালের ২৯ মার্চ। ওইদিন বিকেলে তিনি এই রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন।

তফসিল অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয় ১৮ ডিসেম্বর। সে দিন থেকেই প্রচারণায় নামেন সব প্রার্থী। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে ইসি জানায়, ২৭ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮৯৬ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রতীক বরাদ্দ হওয়ার আগের দিন আওয়ামী লীগ ও তার শরীক দলগুলো এবং জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ শেষ হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ শরিক ১৪ দলকে ৬টি, জাতীয় পার্টিকে ২৬ আসনে ছাড় দেয়। দলটি প্রার্থী দিয়েছে ২৬৩টি আসনে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit