শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৬৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ নন্দীপাড়ায় মো. আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার। তিনি সিএনজি চালক বলে জানিয়েছেন তার স্বজনরা।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রহিম শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মধুপুরা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খিলগাঁওয়ের দক্ষিণ নন্দীপাড়ার ১০ নম্বর বাড়ির টিনশেডের বাসায় ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার এসআই মো. শিহাব বাহাদুর। 

তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলের বাসা থেকে গলায় গামছা প্যাঁচানো ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের জিজ্ঞেস করে জানা যায়- আব্দুর রহিমের স্ত্রী জাকিয়া বেগম জর্ডান প্রবাসী। ১০-১৫ দিন আগে তিনি দেশে ফিরে আসেন। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী মিরপুরে বড় বোনের বাসায় চলে যায়। পরে সন্ধ্যার দিকে রহিম স্ত্রীকে ভিডিও কল দেয়। স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। পরে স্ত্রী বিষয়টি সবাইকে জানালে পুলিশকে খবর দেওয়া হলে আমরা এসে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। এর পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit