শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

জাতীয় শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২০১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ১লা জানুয়ারি বই বিতরণ উৎসব উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের পূর্ব দরগা গেইটস্থ জাতীয় শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। সোমবার (১লা জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খানম সুলতানার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বিদেশের শখের বাগান ফাউন্ডার এডমিন ও সবুজের ফেরিওয়ালা লিটন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষানুরাগী আতিকুস সালাম (আতিক রাহী)।

সভায় বক্তারা বলেন, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি। বই হাতে পাওয়ার আনন্দ আলাদা, নতুন বই মলাট লাগানো ও তাতে নাম লেখা, এটা অন্য রকম অনুভূতি। আগামী দিনগুলোতেও যেন এ কার্যক্রম অব্যাহত থাকে, সে আশা করছি। শিক্ষার্থীরা বই পড়ে মানুষের মতো মানুষ হবে, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে উক্ত বই বিতরণী অনুষ্ঠানে দেশ বিদেশের শখের বাগান ফাউন্ডার এডমিন ও সবুজের ফেরিওয়ালা লিটন হোসেন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস প্রদান করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit