শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

২০২৩ সালে মেসির ১২ রেকর্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি দিন খেলার রেকর্ডটি এখন মেসির দখলে। প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে টপকে এই রেকর্ডের মালিক হয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে ম্যারাডোনা খেলেছেন ৬৩৫৭ দিন। ২০২৩ সালের শেষ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৬৪২৭ দিন খেলা হয়ে গেছে মেসির। এখনো খেলা চালিয়ে যাচ্ছেন এই মহাতারকা।

দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক এখন মেসি। চলতি বছরের অক্টোবরে পেরুর বিপক্ষে জোড়া গোল করে সুয়ারেজের ২৯ গোল টপকে যান আর্জেন্টাইন কিংবদন্তি। টুর্নামেন্টটিতে মেসির মোট গোল এখন ৩১টি।    
 
জাতীয় দল এবং ক্লাবের হয়ে গড়া বেশকিছু রেকর্ডকে প্রতিবছর আরও বড় করে তুলছেন মেসি। এমন দুটি রেকর্ড; আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং দেশের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৮০টি ম্যাচ খেলেছেন মেসি। আলবিসেলেস্তিদের হয়ে ১০৬টি গোল করেছেন তিনি।
 
চলতি বছর রোনালদোকে ছাড়িয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক হয়েছেন মেসি। বার্সেলোনা এবং পিএসজিতে খেলে ৭০২টি গোল করেছেন মেসি। পেছনে ফেলেছেন ৭০১ গোল করা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে।
 
২০২২ সালে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল জিতে ইতিহাসে অমর হয়েছেন মেসি। সেই দেশের ক্লাবের হয়েই আবার ২০২২-২৩ মৌসুমে লিগ ওয়ানের শিরোপা জিতেছেন তিনি। ফুটবল ক্যারিয়ারে এমন রেকর্ডের মালিক একমাত্র মেসিই। চলতি বছর অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন মেসি। ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে গোল করে ১০০ ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করার রেকর্ড গড়েছেন মেসি। সবচেয়ে বেশি ক্লাবের বিপক্ষে গোল করার রেকর্ডটাও তারই।
 
মেসির বয়স এখন ৩৬ বছর। বার্ধক্য অনেকটা চেপে ধরলেও মেসি খেলে যাচ্ছেন ২০ বছর বয়সী তরুণের মতোই। করে যাচ্ছেন একের পর এক দৃষ্টিনন্দন গোল। নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়েও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাবটির হয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে এক ম্যাচে নিজের রেকর্ড ভেঙেছেন তিনি। এই ম্যাচে গোলপোস্টের ৩২ মিটার দূর থেকে শট নিয়ে জাল ছুঁয়েছেন তিনি। এর আগে তার রেকর্ড ছিল ৩০ মিটারের।
 
ইন্টার মায়ামিতে গিয়েই চমক দিয়েছেন মেসি। দলটিকে প্রথমবারের মতো শিরোপা জিতিয়েছেন তিনি। তবে সেটাও কেবল ২৯ দিনের ব্যবধানে। এতো কম সময়ে কোনো ক্লাবের হয়ে আগে শিরোপা জেতেননি তিনি। বার্সেলোনায় তাকে অপেক্ষা করতে হয়েছে ৬৭০ দিন, পিএসজিতে ৩৩৬ দিন।
 
ইন্টার মায়ামিতে শিরোপা জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির ক্যারিয়ারে এটি ৪৪তম ট্রফি। শিরোপা জিতে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজের ৪৩ ট্রফি জয়ের রেকর্ডকে। নিজের আরেকটি রেকর্ডকে বড় করেছেন মেসি। যেকোনো টুর্নামেন্টের ফাইনালে এখন ৩৭ গোল তার, খেলেছেন ৫০ ম্যাচ।
 
গত বছর ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন মেসি। ফুটবলের অন্যতম সেরা এই পুরস্কার তার চেয়ে বেশি জেতেননি কেউ। এই পুরস্কারে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর পুরস্কার ৫টি। ‍

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit