বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বিগ ব্যাশে ব্যস্ত থাকা রউফ-উসামা-জামানকে ডেকে নিল পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। সেই ম্যাচে জিততে না পারলে মগজধোলাই হবে পাকিস্তান ক্রিকেট দল। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে অস্ট্রেলিয়ায় চলমান ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলায় ব্যস্ত থাকা তিন তারকা বোলার হারিস রউফ, উসামা মির ও জামান খানকে সিডনি টেস্টের আগে তাদের ডেকে নিল পাকিস্তান।

যদিও তারা পাকিস্তানের টেস্ট স্কোয়াডে নেই। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের কথা চিন্তা করেই দলে ফেরানো হয়েছে রউফ, উসামা ও জামানকে।

আজ সোমবার অস্ট্রেলিয়ার মাঠে ধুঁকতে থাকা পাকিস্তান দলের সঙ্গে যোগ দিয়েছেন হারিস রউফরা। চলতি মাসেই নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে সংক্ষিপ্ত ফরম্যাটের এ সংস্করণে কিউইদের বিপক্ষে একাদশে থাকতে পারেন এই তিন ক্রিকেটার।

১২ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে অকল্যান্ডে। এরপর ১৪ ও ১৭ জানুয়ারিতে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে হ্যামিল্টন ও ডানেডিনে। ১৯ ও ২১ জানুয়ারি শেষ দুটি ম্যাচ হবে ক্রাইস্টচার্চে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit