বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

ভোটের দিন ইন্টারনেটের গতি ফুল থাকবে: ইসি সচিব

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবগুলো অপারেটরের ইন্টারনেট ফুল স্পিডে থাকবে। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন করা হয়।

ইসি সচিব বলেন, আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে, সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে। ইসি সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ভোটের আগের দিন ৬ জানুয়ারি দেশবাসীকে জানাবেন ইসি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাহাংগীর আলম বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ নির্বাচন নিয়ে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হয়েছে। ইসি সচিব আরও বলেন, আমরা মূলত নির্বাচন সংক্রান্ত সব বিষয় দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, মেহমান যারা আছেন তাদের সম্মুখে জানাতে চাই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে এক হাজার ৮৯১ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি রোববার।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit