শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

২০২৪ সালে বাংলাদেশের ৭ সিরিজের সূচি দেখে নিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালে বাংলাদেশের এফটিপিতে মোট সাতটি সিরিজের সূচি রয়েছে। এর মধ্যে ঘরের মাটিতে হবে তিনটি এবং বাকি চারটিতে বাংলাদেশকে সফর করতে হবে। সাত সিরিজে ১৪টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এছাড়া সিরিজের বাইরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে বাংলাদেশ। এক নজরে বাংলাদেশের ৭ সিরিজের সূচি দেখে নেওয়া যাক। 

বছরের প্রথম সিরিজ শুরু হবে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত ওই সিরিজে রাখা হয়েছে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি। এরপরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এপ্রিলে ৫টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজে রাখা হয়েছে ২টি টেস্ট ম্যাচও। 
 

২০২৪ সালে বাংলাদেশের সাত সিরিজের সূচি: 

 

ক্রমিক নং সময় প্রতিপক্ষ টেস্ট ওয়ানডে  টি-টোয়েন্টি  ভেন্যু
১ ফেব্রুয়ারি-মার্চ শ্রীলঙ্কা  ২ ৩ ৩ বাংলাদেশ
২ এপ্রিল জিম্বাবুয়ে  ২ — ৫ বাংলাদেশ
৩ জুলাই-আগস্ট আফগানিস্তান ২ ৩ ৩ আফগানিস্তান
৪ আগস্ট-সেপ্টেম্বর পাকিস্তান ২ — — পাকিস্তান
৫ সেপ্টেম্বর-অক্টোবর  ভারত ২ — ৩ ভারত
৬ অক্টোবর-নভেম্বর দক্ষিণ আফ্রিকা  ২ — — বাংলাদেশ
৭ নভেম্বর-ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ ২ ৩ ৩ ওয়েস্ট ইন্ডিজ

 

৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের পরে জুলাই-আগস্টে আফগানিস্তানের মাটিতে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে এই সিরিজটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে তৃতীয় কোনো দেশেও হতে পারে। এরপরে পাকিস্তান ও ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে বাংলাদেশের। 
 
বছরের শেষদিকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে টাইগার বাহিনী। প্রোটিয়াদের বিপক্ষে কেবল ২ টেস্টের সিরিজ থাকলেও ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন সংস্করণের ক্রিকেটই খেলবে বাংলাদেশ। আর সেইসঙ্গে শেষ হবে ২০২৪ সালের ঠাসা সূচি।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit