শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

থার্টি ফার্স্ট নাইটে শব্দদূষণের ৯৭১ অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় উচ্চস্বরে লাউড স্পিকারে গান-বাজনা ও শব্দদূষণ সংক্রান্ত সারাদেশে ৯৭১টি কলের বিপরীতে সেবা দিয়েছে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’। যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকায় ২৩৭টি কলের বিপরীতে সেবা দিয়েছে সংস্থাটি।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার। তিনি বলেন, ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত কল ৯৯৯-এ ফোনকল আসে ৫২৬টি। যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবা প্রত্যাশী ছিলেন ১০৭ জন। ১ জানুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে দুপুর ১টায় পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত ৪৪৫টি কল এসেছে যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবা প্রত্যাশী ছিলেন ১৩০ জন।  

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে উচ্চস্বরে লাউড স্পিকারে গান-বাজনা বন্ধ করে শব্দদূষণ সংক্রান্ত অভিযোগগুলো নিষ্পত্তি করে। অপরদিকে ১ জানুয়ারি রাত ২টায় ঢাকার ধানমন্ডি-১৫ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ি থেকে একজন কলার জানান, তার পাশের বাড়ির সীমানা দেয়ালের ওপরে প্লাস্টিক শিটের ওপর ফানুস পড়ে আগুন লেগে গেছে। তবে এ ঘটনায় ৯৯৯ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই কলার জানান, তারা নিজেরা আগুন নিভিয়ে ফেলেছেন এবং ফায়ার সার্ভিসের আর প্রয়োজন হয়নি।   

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit