শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

ভারতীয় বিশ্লেষকের বর্ষসেরা একাদশে সাকিবের নাম

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের  বিশ্বকাপে অনেক আশা নিয়ে গেলেও খালিহাতে ফিরেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের অধিনায়কত্ব ও পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে বছর জুড়ে বাংলাদেশ দল ও সাকিবের পারফরম্যান্স আমলে নিয়ে তাকে সেরা একাদশে রেখেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া।

রোহিত শর্মাকে অধিনায়ক করে তিনি  যে একাদশ সাজিয়েছেন, তাতে ভারতীয় খেলোয়াড়দেরই আধিপত্য। মূলত বিশ্বকাপে ভারতীয়দের দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই এমনটি হয়েছে বলে জানান তিনি। শিরোপা জিততে না পারলেও বিশ্বকাপের পুরোটা জুড়েই ভারতীয়রা ছিলেন দুর্দান্ত ছন্দে। তাই তার একাদশে ছয়জনই ভারতীয়। এছাড়া একাদশে আছেন দক্ষিণ আফ্রিকার দুজন ও পাকিস্তান ও নিউজিল্যান্ডের একজন করে খেলোয়াড়।
 
নিজের ইউটিউব চ্যানেল ক্রিকেট চৌপালে এই একাদশ ঘোষণা করেন আকাশ। তার একাদশে থাকা ভারতীয়রা হলেন-রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।  একাদশে থাকা দুই প্রোটিয়া খেলোয়াড় হলেন মার্কো ইয়ানসেন ও জেরাল্ড কোয়েতজি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকেও একাদশে রেখেছেন আকাশ। একাদশে একমাত্র কিউই খেলোয়াড় হিসেবে আছেন ড্যারেল মিচেল।

তবে আশ্চর্যের বিষয়, ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল থেকেই কোনো খেলোয়াড়কে একাদশে জায়গা দেননি আকাশ।
এদিকে, ভারতের প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলেও তার সেরা একাদশ প্রকাশ করেছেন। সেই একাদশে আছেন সাত ভারতীয়। আকাশের তালিকায় থাকা ছয়জনকেই রেখেছেন হার্শা। তাদের সঙ্গে রবীন্দ্র জাদেজাকেও জায়গা দিয়েছেন তিনি। এছাড়া পাকিস্তান থেকে শাহিন আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকেও রেখেছেন তিনি। হার্শার তালিকায় থাকা দুই প্রোটিয়া হলেন -এইডেন মার্করাম ও হেইনরিখ ক্লাসেন।

আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল,  বিরাট কোহলি, ড্যারেল মিচেল, সাকিব আল হাসান, মার্কো ইয়ানসেন,  কুলদীপ যাদব, জেরাল্ড কোয়েতজি, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল,  বিরাট কোহলি, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, মোহাম্মদ রিজওয়ান, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ সিরাজ।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit