শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

ভূমধ্যসাগর ত্যাগ করবে যুক্তরাষ্ট্রের পাঠানো বিমানবাহী রণতরী

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর যুক্তরাষ্ট্র ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী মোতায়েন করে। দুই মাসেরও বেশি সময় পর রণতরীটি পূর্ব ভূমধ্যসাগর ত্যাগ করবে বলে জানিয়েছে এবিসি নিউজ।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভার্জিনিয়ার নরফোক বন্দরে ফিরে যাবে বিমানবাহী রণতরী ও অন্যান্য জাহাজ। ক্যারিয়ার গ্রুপটি ভবিষ্যতে মোতায়েনের জন্য প্রস্তুতি নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসছে।

ওই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এবিসিকে বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা থাকবে এবং ভূমধ্যসাগর ও মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ক্রুজার ও ডেস্ট্রয়ার মোতায়েনের নমনীয়তা থাকবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এবিসিকে বলেছেন, আজ তাদের ঘোষণা করার মতো কিছুই নেই।

প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলার পরের দিন নৌবাহিনীকে এই অঞ্চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৪/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit