মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম

প্রধানমন্ত্রী কোটালীপাড়া যাচ্ছেন শনিবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার সকালে তার নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন। এ দিন তিনি কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় ভাষণ দেবেন। 

কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। সড়ক পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় এসে জনসভায় যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। 

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে মঞ্চ ও বিশাল প্যান্ডেল। জনসভাস্থলসহ এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ জনসভাকে কেন্দ্র করে কোটালীপাড়ায় বইছে উৎসবের আমেজ। 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরে আরও তিনবার কোটালীপাড়ায় এসেছিলেন। গত ৮ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কর্মিসভা, ১ জুলাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভা ও ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা বক্তব্য রাখেন। 

আগামীকাল শনিবারের জনসভাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর যাতায়াতে সড়কের দুপাশ দিয়ে তোরণ, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। তবে প্রতিটি তোরণ, ব্যানার, ফেস্টুনই সাদাকালো। লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থল ও এর আশপাশের এলাকা। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, জনসভাকে সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। জনসভায় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছি।
 

কিউএনবি/অনিমা/ ২৯ ডিসেম্বর ২০২৩/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit