শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য নিষেধাজ্ঞা প্রত্যাহার, আবারও চালু হলো সাজেক পর্যটনকেন্দ্র;২১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে বাধা নেই নোয়াখালীতে রুফটপ সোলার প্রসারে সভা দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি। ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই ইউরোপের ৪ দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ভাঙ্গারি‘র ভ্যানগাড়িতে মদ পাচার আটক ১

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ভাঙ্গারি কেনার ভ্যানগাড়ি করে পাচারকালে ১১৫ বোতল ভারতীয় মদসহ চালক শাজাহান আলী (২৫) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে মামলা দায়েরের মাধ্যমে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তি আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটক শাজাহান ২নং দুর্গাপুর সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের সীমান্তবর্তী নলুয়াপাড়া এলাকার পাকা সড়কে একটি ভ্যানগাড়ি (ভাঙ্গারি কেনার) সন্দেহজনক ভাবে তল্লাসী করে বিজিবির সদস্যরা। ওই সময় ভ্যানগাড়ি থেকে ১১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সেইসাথে ওই ভ্যানগাড়ি চালককে আটক করে ওইদিন রাতে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্গাপুর থানায় হস্তান্তর করেন। পরবর্তিতে আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে দুর্গাপুর থানা পুলিশ।

এ নিয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এরপর শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/ ২৯ ডিসেম্বর ২০২৩/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit