সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

রামগড় পুলিশের বিশেষ অভিযানে ১৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি গ্রেফতার

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে এক হাজার তিনশত  ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মো.আফছার (২২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (২৮ডিসেম্বর)সন্ধ্যার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)এর দিক নির্দেশনায় রামগড় থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মহসিন মোস্তফা সঙ্গীয় অফিসার ফোর্স সহ রামগড়  থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানাধীন রামগড় পৌরসভার রামগড় বাজারস্থ উপজেলার গণপাঠাগার এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মো.আফছার (২২)কে এক হাজার তিনশত  ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন-মো.আফছার (২২) চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা,( হোসেনের খিল)  মো. হানিফ এর ছেলে।একটি দেশের আর্থিক ও সামাজিক অবক্ষয়ের সবচেয়ে বড়  কারন মাদক ও চোরাকারবারি। এই মাদক ও চোরাকারবারির সাথে জড়িত অপরাধীদের দমনের জন্য এবং অত্র খাগড়াছড়ি জেলার সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।রামগড় থানা পুলিশ জানান,  রামগড় বাজারস্থ উপজেলার গণপাঠাগার এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে  মো.আফছার (২২)কে এক হাজার তিনশত  পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রজু  প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/ ২৯ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit