বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

কানাডায় ক্যাথলিক অ্যাসোসিয়েশন অব অন্টারিওর উদ্যোগে বড়দিন উদযাপিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View
ডেস্ক নিউজ : বিপুল উৎসাহ উদ্দীপনায় কানাডায় বসবাসরত খ্রিষ্টান ধর্মাবলম্বী বাংলাদেশি কানাডীয়ানদের সংগঠন ক্যাথলিক অ্যাসোসিয়েশন অব অন্টারিওর উদ্যোগে বড়দিন উদযাপিত হয়েছে।টরন্টোর ওভারলি ব্লুভার্ডের সেন্ট ক্লেমেন্ট অব অর্চিড ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত এই আয়োজনে অন্টারিওর বিভিন্ন স্থান থেকে সাড়ে চার শতাধিক বাংলাদেশি খ্রিষ্টান ধর্মাবলম্বী এতে অংশ নেন। 

প্রার্থনা সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। ফাদার জেভিয়ার টমাস খৃষ্টযাগ এ পৌরহিত্য করেন। প্রার্থনা সঙ্গীতের পর শুরু হয় বড় দিনের আনন্দ আয়োজন। বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনন্দ আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অমিত থিওটোনিয়াস গোমজ। পুরো আনন্দ আয়োজনটি সঞ্চালনা করেন জুলিয়ানা রিনি ডি’ক্রুজ এবং জ্যাকুলিন রোজারিও।  

সংগঠনের বর্তমান সভাপতি অমিত থিওটোনিয়াস গোমজ, ভাইস প্রেসিডেন্ট জ্যাকুলিন রোজারিও ও সেক্রেটারি অর্পা ডি’ক্রুজ বর্তমান ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে নিয়ে বড় দিনের কেক কাটেন। সমবেত কণ্ঠে বড়দিনের গান পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। পরে বড়দিন উপলক্ষে প্রকাশিত বার্ষিক ম্যাগাজিন ‘আবাহন’ এর মোড়ক উন্মোচন করা হয়। 

গভীর রাত অবধি বড়দিনের এই আনন্দ আয়োজনে গান, নৃত্য, ম্যাজিক প্রদর্শন সমবেত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে অনুষ্ঠানস্থলে সান্তার আগমন এবং শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো খ্যাতিমান শিল্পী রনি প্রেন্টিস রয় এর সঙ্গীত পরিবেশনা। শুদ্ধ সঙ্গীতের শিল্পী হিসেবে পরিচিত রনি প্রেন্টিস রয় দীর্ঘদিন পর টরন্টোর মঞ্চে গান পরিবেশন করেন এবং দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। শিল্পীর গানের আগে তাঁর পরিচিতি তুলে ধরেন টরন্টোর বিশিষ্ট সংস্কৃতি কর্মী ভিক্টর গোমজ। অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তাকে উত্তরীয় এবং ফুল দিয়ে সম্ভাষণ জানান। শিল্পীকে যন্ত্রাংশে সহায়তা করেন যথাক্রমে রনি পালমার, রুপতনু শর্মা, আবির দাশ এবং জন গোমস। 

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit