সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এক বক্তব্যে বলেছে যে আওয়ামী লীগ প্রার্থীদের ১৮ জনের ১০০ কোটি টাকার বেশি আছে। এ ছাড়াও ৭৭ শতাংশ কোটিপতি রয়েছেন। এ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, গবেষণা করে তারা পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বলেছিল। তাদের অনেক বড়গলা ছিল। তারা প্রচুর সংবাদ সম্মেলন করেছে। পরে দেখা গেল, পদ্মা সেতুতে তো দুর্নীতি হয়-ই-নি, দুর্নীতির কোনো সুযোগও সৃষ্টি হয়নি।

নানা সময়ের নানা গবেষণায় দেখা যায়, সেগুলো আসলে গবেষণা নয়, কতগুলো প্রতিবেদন প্রকাশ করা হয়। সরকারকে বেকায়দায় ফেলতে সেই প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করা হয়। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ৭৭ শতাংশ কোটিপতির কথা বলা হয়েছে, দেশে এক কাঠা জমির দাম গ্রামেও ২০ লাখ টাকা। পাঁচ কাঠা জমির দাম ১ কোটি টাকা। ঢাকা শহরে এক কোটি টাকার নিচে কোথাও জমি নেই, চট্টগ্রামেও নেই। কারও তিন কাঠা জমি থাকলেই তো সে কোটিপতি। এখন সবাই কোটিপতি। কাজেই এই হিসাব দিয়ে জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। এ হিসাব উদ্দেশ্যপ্রণোদিত।

তথ্যন্ত্রী বলেন, ‘তেতাল্লিশে কলকাতা, বাংলায় যখন দুর্ভিক্ষ হয়, তখন ছয় টাকায় চল্লিশ কেজি চাল পাওয়া যেত। কিন্তু সেই চাল কিনতে না পেরে মানুষ মারা গেছে। তখন তো দ্রব্যমূল্য অনেক কম ছিল। খেয়াল রাখতে হবে, মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে কি না। আমাদের দেশে যত-না মূল্য বেড়েছে, তার চেয়ে বেশি মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে।’

এ কথা সত্য, মাঝে মাঝে ব্যবসায়িক চক্র, মুনাফালোভী সিন্ডিকেট কোনো কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে সেই পণ্যমূল্য বাড়িয়ে দেয়। এভাবে তারা ফায়দা লোটে। ভারতের একটি পত্রিকায় পেঁয়াজ রফতানি বন্ধের খবর যখন ঢাকার অনলাইনেও প্রকাশিত হয়, তখন কারওয়ানবাজারে পেঁয়াজের মূল্য বেড়ে যাওয়ার কোনো কারণ নেই?

মন্ত্রী বলেন, ‘এটা হলো মুনাফালোভীদের কারসাজি। আমরা সেটি নিয়ন্ত্রণের কথা বলেছি। আবার সরকার গঠন করতে পারলে এই মুনাফালোভী চক্র, অসাধু চক্র, যারা দেশে মাঝেমধ্যে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে মুনাফালাভের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেটা আমরা করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করছি।’

আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে আমদানিনির্ভর পণ্যের উৎপাদন বাড়াতে জোর দেয়া হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের কিছু ভোগ্যপণ্য আছে, যেগুলো আমদানি নির্ভর। আমরা এগুলোর উৎপাদন বাড়াতে চাই। একই সঙ্গে এগুলোর সংরক্ষণ ব্যবস্থা উন্নত করতে চাই। দেখা যায়, কিছু ভোগ্যপণ্য উৎপাদনের সময় কম দাম থাকে, আবার বেশিদিন সংরক্ষণ করা যায় না, সেটা আমরা বাড়াতে চাই।

এখন যেমন নানা মৌসুমে সব ধরনের শাকসবজি উৎপাদন হয়।’আমরা ভোগ্যপণ্যের উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণ হতে চাই, পাশাপাশি মধ্যস্বত্বভোগী, যাদের কারণে পণ্যমূল্য বাড়ে, তাদের সিন্ডিক্রেট ভেঙে দিতেই আমরা কাজ করছি। ভবিষ্যতে সরকার গঠন করলে সেটা করতে পারব।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit