বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

নির্বাচনের নামে যাত্রাপালা চলছে: মঈন খান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে যাত্রাপালা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, আজকে নির্বাচনের নামে প্রকাশ্য গরুর হাটের মতো প্রাথীদের কেনাবেচা হচ্ছে। এটা অত্যন্ত লজ্জার। বিশ্বের কোথাও বাহাদুরি করে এভাবে আসন কেনাবেচা ও ভাগাভাগি হয়, কখনো দেখিনি। আজকে নির্বাচনের নামে যাত্রাপালার আয়োজন করছে সরকার। আর নির্বাচন কমিশন যাত্রাপার্টির ভূমিকা পালন করছে। প্রহসনের নামে নির্বাচন নাটক-যাত্রাপালা করে কেউ কোনো দিন ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য  তিনি এসব কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। আয়োজক জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা। 

এতে বক্তব্য রাখেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, মহাসচিব আবু সৈয়দ, বিকল্প ধারা চেয়ারম্যান কমরেড অধ্যাপক নুরুল আমিন বেপারী, মহাসচিব অ্যাডভোকেট শাহ আলম বাদল, সাম্যবাদী দলের চেয়ারম্যান কমরেড সৈয়দ ডা. নুরুল ইসলাম, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী প্রমুখ। 

আব্দুল মঈন খান বলেন, সরকার আজকে নির্বাচনের নৈতিকতা খেলায় পরাজিত হয়েছে।  তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ১০ শতাংশ ভোট পাবে না। এজন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। সরকার হুমকি ধামকি দিয়ে সাহস সঞ্চার করতে চাইছে, কিন্তু তারা ভেতরে ভেতরে ভয়ে আছে। 

জনগণের প্রতি নির্বাচন বর্জনের আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা কেউ ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাবেন না। পাতানো নির্বাচন ইতোমধ্যে জনগণ বর্জন করেছে। কারণ ৭ জানুয়ারি নির্বাচনের ফলাফল আগেই তৈরি করা হয়েছে। কে কত ভোট পাবে, কত পার্সেন্ট ভোট পড়বে তা তৈরি আছে। কম্পিউটার টিপ দিলেই জেলায় জেলায় চলে যাবে এবং নির্বাচন কমিশনও সেই ফলাফল প্রকাশ করবে। তাই নির্বাচন বর্জনের পাশাপাশি এই সরকারকে সব ধরনের অসহযোগিতা করতে হবে। 

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে বিশ্বাস করে না। তারা রাজতন্ত্রে বিশ্বাস করে। তারা রাজতন্ত্র কায়েম করতে চায়। মুখে স্মার্ট বাংলাদেশ গড়তে চান, তাহলে রাজতন্ত্র চান কেন। সরকার চিরস্থায়ী ক্ষমতা বন্দোবস্ত করতে চায়। 

আব্দুল মঈন খান বলেন, বিএনপিসহ ৫৯টি বিরোধী রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। তারা দেশে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ হয়েছে। সেই জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। আমরা বাকশাল করি না। লগি-বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে সরকারকে পতন ঘটাতে হবে- এমন কথায় বিশ্বাস করি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক ধারায় আন্দোলন চলবে।

বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, গত দুই মাসে বিএনপি মহাসচিবসহ ২৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কি অপরাধ? একতরফা নির্বাচন করতে এদের গ্রেফতার করা হয়েছে। বিগত ১৫ বছরে লক্ষাধিক মামলায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীর আর কোনো দেশে বিরোধী দলের ওপর এমন নির্যাতন হয়নি বলেও দাবি করেন তিনি। 

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই দেশ শেখ হাসিনার একার দেশ নয়। এই দেশে বাকশাল ও প্রথম ভোট ডাকাতি করেছিল তার বাবা শেখ মুজিব। আগামী ৭ জানুয়ারি ভোট হচ্ছে নৌকা, ডামি, বিরোধী ও স্বতন্ত্র প্রাথী সবাই আওয়ামী লীগের। মেনন সাহেব এতোদিন ধরে দালালি করেছেন, আর আজকে আপনাকে বরিশাল পাঠিয়েছে দিয়েছে। ইনু সাহেবের একই অবস্থা। জাতীয় পার্টিকে ২৬টি আসন দিয়েছে; কিন্তু জয়লাভ করতে পারবে কিনা সন্দেহ আছে।

কারণ এখানেও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের। আগামী দিনে এদের বিচার করা হবে। বিএনপির ডাকা  অসহযোগ আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। সভা শেষে সমমনা জোট নেতৃবৃন্দকে নিয়ে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন ড. আব্দুল মঈন খান।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit