শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আশুলিয়ায় ইউনিয়ন যুবলীগ নেতার নেতৃত্বে নৌকার প্রচারণা  

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার-১৯ আসনে নৌকার মনোনীত প্রার্থী ডাঃ এনামুর রহমানের পক্ষে প্রচারণা করেছেন ইউনিয়ন যুবলীগ নেতা কর্মীরা । মঙ্গলবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত  আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার বিভিন্ন স্থানে এই প্রচারণা করা হয় । এসময় চায়ের স্টল থেকে শুরু করে পাড়া-মহল্লার সর্বস্তরের মাঝে লিফলেট বিলি করাসহ নৌকা মার্কায় ভোট চাওয়া হয়।ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে যুবলীগ নেতা আনা মিয়া সরকার, মোঃ জনি, ওয়ার্ড যুবলীগ নেতা মোতালিব দেওয়ান, আপেল ও রাজন সহ আরো অনেকে এই প্রচারণায় অংশগ্রহণ করেন।
যুবলীগ নেতা আজিজ বলেন, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার, যুগ্ম-আহবায়ক মইনুল ইসলাম ভূঁইয়ার দিক নির্দেশনায় এবং ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কর্মী বান্ধব নূরুল আমীন সরকারের নেতৃত্বে আমরা ডাঃ এনামের পক্ষে প্রচার-প্রচারণা চালানো সহ নৌকা মার্কায় ভোট চেয়ে যাচ্ছি। নির্বাচন কমিশন থেকে বেঁধে  দেওয়া নির্ধারিত সময় পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আগামী ৭ই জানুয়ারী বিপুল ভোটের মাধ্যমে আমরা নৌকাকে বিজয়ী করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো সুসংগঠিত করার মাধ্যমে উন্নয়নের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার ধারাকে অব্যাহত রাখি এবং বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার সুযোগ করে দিন।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit