সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

খাগড়াছড়িতে”বড়দিন” উপলক্ষে  ডিআইজি এর পক্ষে উপহার প্রদান করেন.পুলিশ সুপার মুক্তা ধর

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব যিশু খ্রিস্টের জন্মদিন  “বড়দিন” উপলক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জের  ডিআইজি এর পক্ষথেকে বিভিন্ন চার্চে  শুভেচ্ছা উপহার প্রদান ও  শুভেচ্ছা  অভিনন্দন জানিয়েছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)।গতকাল (২৫ ডিসেম্বর) যিশু খ্রিস্টের জন্মদিন খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ‘বড়দিন’  বিশ্বজুড়ে উদযাপিত হয় অত্যন্ত পবিত্র ও আনন্দঘন পরিবেশে। বাংলাদেশেও দিনটি সমমর্যাদায় প্রতিবছর উদযাপিত হয়।যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জের  ডিআইজি  নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএম  এর পক্ষ হতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার  খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর তদারকিতে খাগড়াছড়ি জেলার সকল থানার বিভিন্ন চার্চে প্রদান করা হয়।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)  ‘বড় দিন’ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল খ্রীষ্ট ধর্মাবলম্বীদের খাগড়াছড়ি জেলা পুলিশের  পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জেলা পুলিশ সুপার এই সময় বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এইদেশে  সব সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। এটাই বাংলাদেশের সমাজের ঐতিহ্য ও রীতি। এই দেশে সব ধর্মই স্বাধীন ও সমান অধিকার। তাই এমন পবিত্র দিনে পুলিশ সুপার  সকল খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সুখ,  শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে একসাথে বিনয়ের সাথে এই দিনের উৎসব পালনের আহবান জানান।এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)  মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস)  মোঃ জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ তফিকুল আলম,  সহকারী পুলিশ সুপার  সৈয়দ মুমিদ রায়হান, খাগড়াছড়ি মডেল থানার অফিসার ইনচার্জ  তানভীর আহসান ছাড়াও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit