বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

দিশারী স্কুল এন্ড কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য বলেছেন, সুশিক্ষিত জাতি স্বনির্ভর দেশ গড়ার হাতিয়ার। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। তিনি সোমবার (২৫ ডিসেম্বর) দিশারী স্কুল এন্ড কলেজ কালীবাড়ি ক্যাম্পাসের হলরুমে ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী, মেধাবী শিক্ষার্থী, সর্বোচ্চ উপস্থিতি, শ্রেষ্ঠ শিক্ষক ও সচেতন অভিভাবক সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, শিক্ষকতা একটি মহান পেশা, একটি মহান ব্রত। সমাজে যিনি শিক্ষা দান করেন বা যিনি নিজেকে শিক্ষকতার পেশায় নিয়োজিত করেন তিনি হলেন শিক্ষক। শিক্ষক ছাড়া উন্নত সমাজ, টেকসই উন্নয়ন ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। তাই আমাদেরকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষক নীলোৎপল চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও কলেজের ভাইস প্রিন্সিপাল সুচিত্রা রানী নাথ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ল’কলেজের অধ্যক্ষ ড. এম. শহীদুল ইসলাম এডভোকেট। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুস সামাদ। পবিত্র গীতা পাঠ করেন তপশ্রী চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন দিশারী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য। বক্তব্য রাখেন সিলেট প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ সভাপতি মো. সামসুদ্দোহা, নিকলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রথীন্দ্র চক্রবর্ত্তী রতন প্রমুখ।

দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিলো- প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি, জাতীয় পতাকা উত্তোলন, অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও দিশারী সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন কনোজ কান্তি ভট্টাচার্য। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী, সর্বোচ্চ উপস্থিতি, শ্রেষ্ঠ শিক্ষক ও সচেতন অভিভাবকদের সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কলেজের প্রিন্সিপাল প্রবাল কান্তি ভট্টাচার্য।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit