বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

খাগড়াছড়িতে চিকিৎসকের গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার  পানছড়িতে চিকিৎসকের প্রাইভেট কারের ধাক্কায় সুশান্ত চাকমা (৫০) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন।  সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলের পানছড়ির বাস স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালক সুশান্ত চাকমা পানছড়ির কোড়াবাড়ী এলাকার বিক্রম সেন চাকমার ছেলে।
স্থানীয় প্রদ্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, পানছড়ির চেঙ্গী এলাকায় একটি মেডিকেল ক্যাম্প শেষে বিকালের দিকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. রাজেন্দ্র ত্রিপুরা নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে খাগড়াছড়ি ফিরছিলেন।  পানছড়ির বাসস্টেশন এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশা চালক সুশান্ত চাকমা ঘটনাস্থলে মারা যান। 
পরে পানছড়ি ফায়র সার্ভিসের কর্মীরা ডা. রাজেন্দ্র ত্রিপুরাকে আহত অবস্থায় উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ডা. রাজেন্দ্র ত্রিপুরার গ্রেফতারের দাবীতে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে রেখেছে। স্থানীয়দের দাবী ডা. রাজেন্দ্র ত্রিপুরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ  (ওসি) মো. শফিউল আজম ,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রত্রুিয়াধীন রয়েছে বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit