শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আশুলিয়ায় নৌকার গণ সংযোগ  

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার-১৯ আসনে নৌকার মনোনীত প্রার্থী ডাঃ এনামুর রহমানের পক্ষে গণ সংযোগ  করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত  আশুলিয়ার জামগড়ার মোল্লা বাড়ি থেকে শুরু হয়ে ফ্যান্টাসি কিংডমের সামনে এসে  এই গণ সংযোগ শেষ হয়। এসময় সর্বস্তরের মাঝে লিফলেট বিলিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন তুলে ধরা হয়।নৌকার প্রার্থী ডাঃ এনামুর রহমানের সহধর্মিণী ডাঃ লাভলী বেগমের উপস্থিতিতে ও আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের নব গঠিত কমিটির সভাপতি মোঃ মোকলেছুর রহমান মোল্লার নেতৃত্বে এই গণ সংযোগে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার, আশুলিয়া থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আরিফ মাদবর, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মূসা ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহেল সরকার ও যুবলীগ নেতা মোঃ আসলাম আলী সহ আরো অনেকে।ডাঃ এনামুর রহমানের সহধর্মিণী ডাঃ লাভলী বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-১৯ আসনে আবারও নৌকা উপহার দিয়েছেন। তাই আমরা সকলে আগামী ৭ই জানুয়ারী বিপুল ভোটে নৌকাকে বিজয় করে প্রধানমন্ত্রীর হাতকে আর সুসংগঠিত করবো ইনশাআল্লাহ! প্রধানমন্ত্রীর উন্নয়ননের মাধ্যমে এই বাংলাদেশকে ডিজিটালে রুপান্তরিত করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ রুপান্তরিত করছেন। তাঁর এই ধারাকে অব্যাহত রাখতে আমরা আবারও নৌকাকে বিজয়ী করবো। সকলে ডাঃ এনামের জন্য দোয়া করবেন, তিনি যেন  পূনরায় নির্বাচিত হয়ে ঢাকা-১৯ আসনের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে পারেন।

 

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit