শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আশুলিয়ায় আ.লীগের ওয়ার্ড কমিটির সভাপতি মোকলেছ ও সম্পাদক রহমত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে এই নবগঠিত কমিটির বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এরআগে গত মঙ্গলবার ১৯ তারিখে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মুজিবুর রহমান শাহেদ ও সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন মুসার সাক্ষরিত একটি দলীয় পেডে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ নবগঠিত কমিটির  মো: মোকলেছুর রহমান মোল্লাকে সভাপতি ও মো: রহমত আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩১জন বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। 
এবিষয়ে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: মোকলেছুর রহমান মোল্লা বলেন,  ঢাকা-১৯ আসনের নৌকা মার্কার প্রার্থী ডাঃ এনামুর রহমান এমপির নির্দেশক্রমে আমাদের ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মুজিবুর রহমান শাহেদ ও সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন মুসার সাক্ষরিত একটি দলীয় পেডে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ইনশাআল্লাহ আগামী ৭তারিখ নৌকা মার্কাকে বিজয়ী করে ঘরে ফিরবো। এটাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা স্থানীয় নেতা-কর্মীরা নৌকা মার্কার প্রচার প্রচারণা করছি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৩৩

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit