শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ঢাকায় বিএনপিসহ সমমনাদের বিক্ষোভ-মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন জায়গাতে এসব কর্মসূচি পালন করেন তারা। নেতাকর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফা হচ্ছে উল্লেখ করে  জনগণকে পাশ কাটিয়ে নির্বাচন হতে না দেয়ার হুঁশিয়ার দেন৷ আবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানায় দলগুলো৷

সরকার বিরোধী স্লোগান দিয়ে রাজধানীর পল্টন, বিজয়নগরে মোড়ে নির্বাচন ঠেকাতে বিএনপিসহ সমমনাদের যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৬টি দলের নেতাকর্মীরা বিক্ষোভ-মিছিল করেন৷ সকালে পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন এলডিপির নেতাকর্মীরা৷ পরে বিজয়নগর মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয় মিছিলটি৷ এ কর্মসূচিতে দলের কর্ণধার কর্নেল অলি আহমেদ উপস্থিত না থাকলেও নির্বাচন বর্জনের ঘোষণা আসে কর্মসূচি থেকে৷

আবার জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল করেছে গণ অধিকার পরিষদও৷ গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন ও বিজয়নগর মোড় হয়ে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়৷ এ সময় নেতারা বলেন, আবারও একতরফা নির্বাচনের নীল নকশা করছে সরকার৷ অধিকাংশ দলকে বাইরে রেখে তামাশার নির্বাচন করছে বলেও অভিযোগ করেন তারা৷

এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ৷ সমাবেশ থেকে কর না দিয়ে সরকারকে অসহযোগিতা করতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়৷সংসদ ভেঙে দিয়ে সংলাপের মাধ্যমে বিএনপিসহ সকল দল নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন নেতারা৷ যদি একতরফা নির্বাচন করার চেষ্টা করা হয় তবে, রাজপথে নেমে তা প্রতিহতের ঘোষণা আসে কর্মসূচি থেকে৷ পরে প্রেসক্লাব থেকে মিছিল করেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা৷ এছাড়া একই দাবিতে তোপখানা রোড থেকে মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট, পিপলস পার্টি ও গণ ফোরামের নেতাকর্মীরা৷

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:২১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit