শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

সায়েদাবাদ টার্মিনালে বাসচাপায় নিহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর সায়েদাবাদ টার্মিনালে বাস চাপায় শান্ত নামে এক যুবক মারা গেছে। তার বয়স ২৫ বছর।তিনি হানিফ সুপার পরিবহনের বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (২৩ডিসেম্বর) বেলা দেড়টার দিকে সায়েদাবাদ টার্মিনালের ভিতর এই ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৪টার দিকে মারা যায়।

তাকে হাসপাতালে নিয়ে আসা কাউন্টার মাস্টার মোঃ সুমন জানান, শান্ত হানিফ সুপার পরিবহনের হেলপার ছিল। তিনি নিজে ওই বাসের কাউন্টার মাস্টার। টার্মিনালের ভিতরে হানিফ সুপার বাস মেরামতের কাজ করছিলেন শান্ত। এসময় সেন্টমার্টিন দ্বীপ নামের একটি বাস পিছন দিকে এসে শান্তকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

তিনি আরো জানান, আহত অবস্থায় শান্তকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত শান্তর বাড়ি নরসিংদী জেলায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ(পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit