সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২০৫ Time View

ডেস্ক নিউজ : ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এদিন বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। 

প্রকাশিত রুটিন অনুযায়ী, এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১২ মার্চ পর্যন্ত। ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে। ১৮ ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয় পত্র, ২০ ফেব্রুয়ারি ইংরেজি প্রথম পত্র, ২২ ফেব্রুয়ারি ইংরেজি দ্বিতীয় পত্র, ২৫ ফেব্রুয়ারি গণিত পরীক্ষা হবে।

২৭ ফেব্রুয়ারি ধর্ম ও নৈতিক শিক্ষা, ২৮ ফেব্রুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ২৯ ফেব্রুয়ারি গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, ৩ মার্চ পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, ৫ মার্চ রসায়ন, পৌরণীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা চলবে।

৬ মার্চ ভূগোল ও পরিবেশ, ৭ মার্চ জীববিজ্ঞান, অর্থনীতি, ১০ মার্চ বিজ্ঞান, উচ্চতর গণিত, ১১ মার্চ হিসাব বিজ্ঞান, ১২ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা হবে। সংগীতসহ অন্য সব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৩ মার্চ, ২০ মার্চের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয় গত ৩০ অক্টোবর। দুই দফায় সময় বাড়িয়ে ফরম পূরণ প্রক্রিয়া গত ১৯ নভেম্বর শেষ হয়। তবে ঠিক কতজন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে, তা এখনো জানায়নি শিক্ষা বোর্ডগুলো। 

কোভিড মহামাারির পর দেশে মাধ্যমিক পরীক্ষার সূচি এলোমেলো হয়ে যায়। আগামী বছরের পরীক্ষার মাধ্যমে অনেকটা স্বাভাবিক ধারায় ফিরতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রসঙ্গত, ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল। এতে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় গত ২৮ জুলাই এই পরীক্ষার ফল প্রকাশিত হয়।

 

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit